ঋত্বিক- যাজ্ঞিক, যজ্ঞকর্তা, যাজক,হোমী,হোমক,হোত্রী
একতা- অভেদ-অভিন্নতা,ইত্তেফাক,একত্ব,ঐক্য,মিলন,সম্প্রতি
কষ্ট- আয়াস, ক্লেশ,দুঃখ,পরিশ্রম, মেহনত, যন্ত্রণা
কন্যা- আত্নজা, ঝি, তনয়া, দুহিতা, দরিকা,নন্দিনী,পুত্রী,বণিতা,বালা,মেয়ে,সুতা,স্বজা
কর -রাজস্ব, শুল্ক, খাজনা
কবুতর-কপোত, নোটন, পায়রা, পারাবাত,লোটন
কুহক - ইন্দ্রজাল, ছলনা, জাদু, ধোঁকা, প্রতারণা, ভেল্কি, মায়া,
কটি-কাঁকাল, কোমর, মাজা
কঠিন- কড়া, কঠোর, জটিল, দৃঢ়, রুক্ষ,শক্ত
কুল- কৌলীন্য,গোত্র,গোষ্ঠী,জাতি, জাত, প্রবর,বংশ,বর্ণ,সমাজ
তৃষ্ণা - পিপাসা- তিয়াসা,তেষ্টা,আকাঙ্ক্ষা
তৈরি- গঠন, নির্মাণ,গড়া,বানানো, প্রস্তুত
তীর- বাণ, শর, শায়ক
তাম্বূলিক- পান ব্যবসায়ী,পূর্ণকার,বারুই
দয়া-অনুগ্রহ,করুণা, কৃপা,অনুকম্পা,মায়া
দলিল-কাগজপত্র, চুক্তিপত্র, দস্তাবেজ,নথি, পাট্রা
দক্ষ- কর্মঠ, কর্মণ্য, নিপুণ, পটু, পারদর্শী
দর্প- অহংকার, আস্ফালন, গর্ব, দম্ভ, বড়াই
দেহ- অঙ্গ, অবয়ব, আকৃতি, কাঠামো, কায়া, কলেবর, গতর, গা, গাত্র, তনু, বপু, শরীর
দিন- অহ, অহন, অহ্ন, অষ্টপ্রহর, দিবস, দিবা, বাসর, বার, রোজ
দরিদ্র- অভাবগ্রস্থ, অনটন, অসচ্ছলতা, অপ্রাচুর্য, অসহায়,কাতরহীন, গরিব, গরিবি, দীন, দৈন্য,দীনতা, দুরবস্থা, নির্ধন, বিত্তহীন
ধন- অর্থ, ঐশ্বর্য, দৌলত, বিত্ত, বিভব, বৈভব,সম্পদ, সম্পত্তি
নতুন- অধুনা, আনকোরা, আধুনিক, কচি, নবীন, নব
নদী- কল্লোলিনী, , কূলবতী, গাং, গিরি, নিঃস্রাব, তটিনী, তরঙ্গিনী, নদ, নির্ঝরিণী,প্রবাহিনী, ফল্গু, মন্দাকিনী, শৈবালিনী, সরিৎ, স্রোতস্বতী, স্রোতস্বিনী, স্রোতোবহা, সমুদ্রবল্লভা, সমুদ্রকান্তা
নর- জন, পুরুষ, মর্দ, মানুষ, মনুষ্য, মানব,লোক
নারী- অঙ্গনা, অবলা, আওরাত, কামিনী, কান্তা, জেনানা, ধনি, বামা, ভামিনী, মেয়ে, মহিলা, মানবী, রমণী, রামা, ললনা,সীমন্তিনী , সুস্মিতা, স্ত্রী, স্ত্রীলোক,
নিত্য- সতত, সবসময় , সর্বদা, প্রত্যহ, নিয়মিত, চির,
যুদ্ধ- আহব, বিগ্রহ, রণ, লড়াই, সমর, সংগ্রাম, সংঘাত, সংঘর্ষ।
রাত্রি- ক্ষণদা, তামসী, ত্রিযামা, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী,বিভাবরী, যামিনী, রজনি, রাত, শর্বরী, ।
রাজা- অধিরাজ, নরপতি, নরেশ, নরেন্দ্র, নৃপ, নৃপাল, নৃপেন্দ্র, নৃপতি, বাদশাহ, ভূপতি, ভূপাল, মহিপতি, মহিপাল, শাহ, সম্রাট,
রানি- বেগম, মহিষী, রাজ্ঞী, রাজপত্নী, সুলতানা, সম্রাজ্ঞী।
রক্ত- আবির, রক্তিম, রঞ্জিত, রুধির, রাঙা, লাল, লহু(মুসুলমানী), শোণিত।
লাল- অরুণ, রক্ত, রাতুল, লোহিত, শোণ।
Partner with us for high-paying affiliate deals—join now!
Monetize your influence—become an affiliate today!
Start earning every time someone clicks—join now!
Start earning every time someone clicks—join now!
Start earning on every sale—become our affiliate partner today!
Become our partner now and start turning referrals into revenue!