সার্কভুক্ত ৮ টি দেশ
| দেশ | রাজধানী | |
| বাংলাদেশ | ঢাকা | |
| ভারত | নয়াদিল্লী | |
| পাকিস্থান | ইসলামাবাদ | |
| নেপাল | কাঠমান্ডু | |
| ভুটান | থিম্পু | |
| আফগানিস্থান | কাবুল | |
| মালদ্বীপ | মালে | |
| শ্রীলঙ্কা | বাণিজ্যিক | কলম্বো ( সবচেয়ে বড় শহর ) |
| প্রশাসনিক | শ্রী জয়াবর্ধনেপুর কোর্টে | |
বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আগত প্রশ্নোত্তরঃ
প্রশ্নঃ ভুটানের রাজধানীর নাম কি?
উত্তরঃ থিম্পু।
প্রশ্নঃ থিম্পু কোন দেশের রাজধানী ?
উত্তরঃ ভুটান
প্রশ্নঃ শ্রীলঙ্কার রাজধানী কোথায়?
উত্তরঃ শ্রী জয়াবর্ধনেপুর কোর্টে।
প্রশ্নঃ পাকিস্থানের রাজধানী নাম কি?
উত্তরঃ ইসলামাবাদ
প্রশ্নঃ মালদ্বীপের রাজধানীর নাম কি?
উত্তরঃ মালে।
ভুটান (Bhutan)
ভুটান একটি রাজতান্ত্রিক দেশ। ২০০৮ সালের ২৪ মে প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ভুটানের জনগণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রশ্নোত্তরঃ
১। ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথম্বারের মত কখন ভোটাধিকার প্রয়োগ করেন?
উত্তরঃ মে ২০০৮।
পাকিস্তান (Pakistan)
বেনজির ভুট্টো( Benazir Bhutto)
বেনজির ভুট্টো ১৯৫৩ সালে ২১ জুন জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মেয়ে। তিনি ১৯৮৮ সালে পাকিস্তানের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান। তাঁকে ডটার অফ ইস্ট ( বলা হয়)। তিনি “ডটার অব দ্যা ইস্ট’ বইটি লিখেছিলেন। বেনজির ভুট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়াল পিণ্ডির এক নির্বাচনী সমাবেশ শেষে সভাস্থল ত্যাগ করার সময় গাড়ীতে আরোহণের পর আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।
পারভেজ মোশাররফ (Pervez Musharraf)
১৯৯৯ সালের ১২ অক্টোবর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে পারভেজ মোশাররফ রাষ্ট্রক্ষমতা দখল করে নেন । অতঃপর ২০০১ সালের ২০জুন তিনি রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। তিনি পাকিস্থানের দশম রাষ্ট্রপতি ছিলেন।
মেমোগেট (Memogate ) কেলেঙ্কারি বা মুলেন মেমো বিতর্ক
২০১১ সালে পাকিস্তান সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসনের নিকট লেখা একটি স্মারক নিয়ে আবর্তিত ঘটনা বলি মেমোগেট কেলেঙ্কারি নামে পরিচিত। এই স্মারক পাকিস্তান সরকার সেনাবাহিনীর সম্ভাব্য ক্ষমতা দখলের আশঙ্কা প্রকাশ করে এবং এই ধরনের অভ্যুত্থান ঠেকানোর জন্য ওয়াশিংটনের কাছে রাজনৈতিক ও সামরিক সাহায্য কামনা করে।
১। মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ বেনজির ভুট্টো
২। ‘ ডটার অব দি ইস্ট’ (Daughter of the East ) বলা হয় কাকে?
উত্তরঃ বেনজির ভুট্টো
৩। ‘ডটার অব দ্যা ইস্ট’ বইটি লিখেছেন-
উত্তরঃ বেনজির ভুট্টো
৪। জেনারল পারভেজ মোশারফ কবে ক্ষমতায় আসেন?
উত্তরঃ ১৯৯৯
৫। কোন দেশটি মেমোগেট ( Memogate)কেলেঙ্কারির সাথে যুক্ত?
উত্তরঃ পাকিস্তান
First Pakistani ....... (প্রথম পাকিস্তানি)
| পাকিস্তানের প্রথম প্রসিডেন্ট | পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী | পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী |
| ইস্কানদার মির্জা | বেনজির ভুট্রো | লিয়াকত আলী |
১। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ ইস্কানদার মির্জা
সোয়াত উপত্যকা (First Pakistani…)
পাকিস্তানের হিন্দুকুশ পর্বতশ্রেনীর একটি উপত্যকা। ২০০৮ সালের ডিসেম্বর মাসে তালেবান জঙ্গীরা এ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল।
- The Valley of Swat is situated in ----
Answer: Pakistan
- সোয়াত উপত্যকা কোন দেশে?
উত্তরঃ পাকিস্তান।
তক্ষশীলা (Taxila)
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত বৌদ্ধ ধর্মের স্মৃতিবিজড়িত এবং গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান।
১। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা ( কোন দেশে ) অবস্থিত-
উত্তরঃ পাকিস্থানে
মালদ্বীপ(Maldives)
সার্কভুক্ত () দেশ তথা এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম মালদ্বীপ। দেশটি ভারত মহাসাগরের অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। গ্রিন হাউস ইফেক্টের কারণে দেশটির অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। সমুদ্রের তলদেশে তলিয়ে যাওয়ার আশঙ্কায় দেশটির সরকার অন্য দেশে জমি ক্রয়ের চিন্তা করছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ায় ঝুঁকির মধ্যে পড়ে গেছে মালদ্বীপ অস্তিত্ব। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারীয় প্যানেল এর ধারণা মতে, সমুদ্রের উচ্চতা ৫৮ সেন্টিমিটার বাড়লে ২১০০ সাল নাগাদ মালদ্বীপের বেশির ভাগ নিম্নাঞ্চলের দ্বীপগুলো বিলীন হয়ে যাবে। ২০০৯ সালের ২০ অক্টোবর জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ঝুঁকির প্রতি দৃষ্টি আকর্ষনের জন্য ভারত মহাসাগরের তলদেশে গিয়ে বৈঠক করেন তৎকালীন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও মন্ত্রীসভা।দেশটিতে বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয় নেই। বাংলাদেশ সরকার মালদ্বীপে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সহায়তা করেব। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়টির নাম নির্ধারণ করা হয়েছে’ ইউনিভার্সিটি অব মালদ্বীপ’।
প্রশ্নঃ মালদ্বীপ গঠিত হয়েছে কীভাবে?
উত্তরঃ অনেক গুলো দ্বীপ নিয়ে।
প্রশ্নঃ আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ?
উত্তরঃ মালদ্বীপ
প্রশ্নঃ এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তরঃ মালদ্বীপ
প্রশ্নঃ সার্ক (SAARC) দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ –
উত্তরঃ মালদ্বীপ
প্রশ্নঃকোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য দেশে জমি ক্রয়ের চিন্তা করছে?
উত্তরঃ মালদ্বীপ
প্রশ্নঃ কোন দেশে প্রথম সমুদ্রের তলদেশে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়?
উত্তরঃ মালদ্বীপ
প্রশ্নঃ জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়?
উত্তরঃ মালদীপ
প্রশ্নঃ সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই?
উত্তরঃ মালদ্বীপ
প্রশ্নঃ Which country organized the first under water ( under sea) Cabinet Meeting in the world?
উত্তরঃ Maldives
প্রশ্নঃ Rise in the sea level will affect which of the following countries most?
উত্তরঃ Maldives.
নেপাল ( Nepal )
২০০৭ সালের ২৮ ডিসেম্বর নেপালের পার্লামেন্টে রাজতন্ত্রের অবসানের জন্য আইন পাস হয়। ২০০৮ সালের ২৮ মে আইনটি কার্যকর হলে ২৪০ বছরের পুরোনো ( ১৭৬৮- ২০০৮) রাজতন্ত্রের অবসান হয় এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নেপালের শেষ রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব। ২০০৮ সালের ১০ এপ্রিল নেপালের প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
কালাপানি (Kala Pani )
কালাপানি একটি ভূখন্ডগত বিবাদপূর্ণ এলাকা যেটি নেপালের দার্চুলা জেলা এবং ভারতের পিথরাগোর জেলার মাঝখানে অবস্থিত।১৯৬২ সালে চীনের সাথে ভারতের সীমান্ত যুদ্ধের পর থেকে বর্তমানে কালাপানি অঞ্চলটি ইন্দো-তিব্বতিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্সের দ্বারা দখলকৃত রয়েছে বলে নেপাল অভিযোগ করে আসছে। ১৮১৬ সালে তৎকালীন ব্রিটিশ ভারত এবং নেপালের মধ্যে একটি চুক্তি হয় যেখানে কালি নদীকে ভারত সংলগ্ন দক্ষিণ নেপালের অংশ বলে স্বীকার করা হয়। কিন্তু পরর্বতীতে এই ম্যাপটি ব্রিটিশ জরিপকারীদের দ্বারা অঙ্কিত হয় যেখানে নদীটির সীমানাকে আলাদা করে দেখানো হয়। ব্রিটিশদের এই দ্বান্দিক বিভাজনের কারণেই বর্তমান ভারত ও নেপালের মাঝে কালাপানি নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। বর্তমান দেশ তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী নদীটি দাবি করে যাচ্ছে।
১। নেপালের সর্বশেষ রাজা ছিলেন কে?
উত্তরঃ জ্ঞানেন্দ্র
২। নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে কোন সালে?
উত্তরঃ ২৪০ বছর।
৩। নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে ?
উত্তরঃ ২০০৮ সালে।
৪। ‘কালাপানি’ কোন দুই দেশের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড ?
উত্তরঃ ভারত ও নেপাল।
শ্রীলঙ্কা(Srilanka)
শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। এর -সরকারি নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা( Democratic Socialist Republic of Srilanka)। ১৫০৫ সালে পর্তুগিজরা এই দ্বীপে পৌছে এর নাম দেয় শেইলাও যার ইংরেজি শব্দ হলো । ১৯৪৮ সালের ৪ ফেব্রুয়ারি দেশটি ব্রিটিশদের নিকট হতে সিলন নামে স্বাধীনতা লাভ করে। ১৯৬০ সালে শ্রীমাভো বন্দর নায়েক (Srimavo Bandarsnayke) প্রধানমন্ত্রী হিসাবে কাজ শুরু করেন। তিনি ছিলেন বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান। ১৯৭২ সালে শ্রীমাভো বন্দর নায়েকের প্রধানমন্ত্রীত্বে সিলন থেকে শ্রীলঙ্কা নামকরন করা হয়। এলিফ্যান্ট পাস( Elephant Pass) শ্রীলঙ্কার উত্তর প্রদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা।
এল.টি.টি.ই (LTTE- Liberation Tigers of Tamil Eelam)
এল.টি.টি.ই ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত শ্রীলঙ্কার একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। সংগঠনটির প্রধান ভিলুপিল্লাই প্রভাকরণ ১৮ মে , ২০০৯ শ্রীলঙ্কার সেনাবাহিনীর হাতে নিহত হন।
১। শ্রীলঙ্কার প্রাক্তন নাম কি?
উত্তরঃ সিলন
২। শ্রীলঙ্কা কত সালে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ ১৯৪৮ সালে।
৩। বিশ্বের প্রথম নারী/মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ শ্রীমাভো বন্দর নায়েক (Srimavo Bandarsnayke)
৪। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
উত্তরঃ শ্রীলঙ্কা
৫। জনগণের ভোটে নির্বাচিত প্রথম মহিলা সরকার প্রধানের নাম কি?
উত্তরঃ শ্রীমাভো বন্দর নায়েক (Srimavo Bandarsnayke)
৬। বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ শ্রীমাভো বন্দর নায়েক (Srimavo Bandarsnayke)
৭। ‘ এলিফেন্ট পাস’ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ শ্রীলঙ্কা
৮। এল.টি.টি.ই হলো-
উত্তরঃ শ্রীলঙ্কার একটি বিচ্ছিন্নতাবাদী দল।
৯।এলটিটিই গেরিলারা কোন দেশের?
উত্তরঃ শ্রীলঙ্কা
১০। What was the former name of Sri Lanka?
উত্তরঃ Ceylon
১১। First Women Prime Minister in the world-
উত্তরঃ Srimavo Bandarsnayke
১২। In which country ‘ Elephant Pass’ is situated?
উত্তরঃ Sri Lanka
Promote our brand and get paid—enroll in our affiliate program!