দিবস ও সময় উল্লেখ করুন
ভারত (India)
Home » আন্তর্জাতিক  »  মহাদেশ  »  ভারত (India)
ভারত (India)

 

স্বাধীনতা (Independence)

১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশদের নিকট হতে স্বাধীনতা  লাভ করে । তাই এই দিনটিকে ‘ ভারতের স্বাধীনতা দিবস’ বলা হয়।  ১৯৪৯ সালের  ২৬ নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি এই সংবিধান কার্যকরের মধ্য দিয়ে ভারত প্রজাতন্ত্রে পরিণত  হয়। ভারতীয়রা প্রতিবছর ২৬ জানুয়ারি তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে।  ভারতের সংবিধান বিশ্বের সার্বভৌম দেশগুলির মধ্যে সবচেয়ে বড় সংবিধান। ১৯৭৫ সালে সিকিম ভারতের সাথে একত্রিত হয়।

পরীক্ষায় আসা প্রশ্নোত্তরঃ

১। ভারতের স্বাধীনতা দিবস কবে?

উত্তরঃ ১৯৪৭ সালের ১৫ আগস্ট

২। ভারত কত সালে প্রজাতন্ত্র ঘোষিত হয়?

উত্তরঃ ১৯৫০ সালে

৩। ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি ?

উত্তরঃ ২৬ জানুয়ারি।

৪। বিশ্বের সবচেয় বড় সংবিধান কোন দেশের?

উত্তরঃ ভারতের।

৫। কখন সিকিম ভারতের সাথে একীভূত হয় ?

উত্তরঃ ১৯৭৫ সালে।

কাশ্মীর সমস্যা ( Kashmir  Conflict)

১৯৪৭ সালে ব্রিটিশ বিতাড়নকালে কাশ্মীর ছিল হিন্দুরাজা শাসিত মুসলিম সংখ্যাগরিষ্ট একটি করদ রাজ্য । মুসলিম সংখ্যাগরিষ্ট হওয়ায় এই রাজ্য মুসলিম রাষ্ট্র পাকিস্থানের সাথে একীভূত হওয়ার কথা  কিন্তু কাশ্মীরের শেষ রাজা হরি সিং ভারতে যোগদান করেন। এ থেকেই কাশ্মীর সমস্যার সূত্রপাত হয়। বর্তমানে কাশ্মীরের ৪৩% ভূমি ভারতের নিয়ন্ত্রণে ( জম্মু- কাশ্মীর উপত্যকা, লাদাখ, সিয়াচেন হিমবাহ) ৩৭% ভূমি পাকিস্থানের নিয়ন্ত্রণে ( আজাদ কাশ্মীর ) এবং ২০% ভূমি চীনের নিয়ন্ত্রণে ( আকসাই চীন, ট্রান্স কারাকোরাম ট্রাক্ট) রয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখ অংশে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। এখন পর্যন্ত কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে ১৯৪৭, ১৯৬৫, ১৯৯৯ সাএ মোট তিন বার যুদ্ধ হয়েছে। কাশ্মীর নিয়ে ভারত- চীনের মধ্যে ১৯৬২ সালে একবার যুদ্ধ হয়েছে।   

১.১৯৪৭ সালে ব্রিটিশ বিতাড়নকালে কাশ্মীর ছিল-

ক) মুসলিম সংখ্যাগরিষ্ঠ

খ) হিন্দু রাজা শাসিত

গ) একটি করদ রাজ্য

২। কাশ্মীরের সর্বশেষ মহারাজা কে ছিলেন?

উত্তরঃ হরি সিং

৩। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত?

উত্তরঃ কাশ্মীর।

৪। আকসাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত?

উত্তরঃ কাশ্মীর।

৫। ভারতীয় কাশ্মীরের কোন অংশে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ?

উত্তরঃ লাদাখ।

 মহাত্মা গান্ধী ( Mahatma Gandhi)

মহাত্মা গান্ধীর প্রকৃত নাম মোহন্দাস করমচাঁদ গান্ধী। তিনি ভারতে অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন এবং ভারত ছাড় আন্দোলন এর নেতৃত্ব দেন। তাঁকে ভারতীয় জাতির জনক বলা হয়। কিন্তু তিনি  কখনো ভারতের কোনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি। তাঁর রাজনৈতিক  নেতৃত্বের উত্থান ঘটে দক্ষিণ আফ্রিকায়। তিনি দক্ষিণ আফ্রিকায় ‘Indian Opinion ‘ ( ইন্ডিয়ান অপিনিয়ন) নামক পত্রিকার সম্পাদনা করতেন। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘The Story of My Experiments with Truth’। Mahatma ( মহাত্মা) ও  Bapuji( বাপুজি) নামে বিশ্বব্যাপি তাঁর পরিচিত ছিল। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি দিল্লিতে গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। তাঁর হত্যাকারী ছিলেন নাথুরাম গডসে।

১। জাতির জনক হিসেবে পরিচিত, কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি-

উত্তরঃ মহাত্মা গান্ধী

২। মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে?

উত্তরঃ দক্ষিণ আফ্রিকায়।

৩। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন?

উত্তরঃ ইন্ডিয়ান অপিনিয়ন

৪। The Story of My Experiments with Truth’ বইয়ের লেখক কে?

উত্তরঃ মহাত্মা গান্ধী

৫। মহাত্মা গান্ধীর হত্যাকারী কে?

উত্তরঃ নাথুরাম গডসে

দাদাভাই নওরোজি  (Dadabhai Naroji)

দাদাভাই নওরোজি ( 1825-1917) ভারতীয় উপমহাদেশের প্রথম সারির একজন রাজনীতিবিদ। ১৮৯২ সালের নির্বাচনে মধ্য ফিসবেরি এলাকা থেকে উদার রাজনৈতিক দলের সদস্য হিসাবে পার্লামেন্টে নির্বাচিত হন। এশীয়দের মধ্যে তিনিই প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। তাঁকে Grand Old Man of India  (গ্রান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া) বলা হতো।

১। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য কে ছিলেন?

উত্তরঃ দাদাভাই নওরোজি  

 সরোজিনী নাইডু(Sarojini Naidu )

 সরোজিনী নাইডু ( ১৮৭৯-১৯৪৯) ছিলেন স্বনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট বাগ্মী এবং ইংরেজি ভাষার যশস্বী কবি। তিনি ভারতীয় কোকিলা বা দ্য নাইটিংগেল অব ইন্ডিয়া ( Nightingale of India)নামে পরিচিত। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন। সরোজিনী নাইডুর জন্ম ভারতের হায়দরাবাদ শহরে । তাঁর পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার  কনকসার গ্রামে। তিনি বিজ্ঞানী, দার্শনিক অঘোরনাথ চট্রপাধ্যায়ের এবং কবি বরদাসুন্দরী দেবীর জ্যেষ্ঠ কন্যা।

ইন্দিরা গান্ধী ( Indira Gandhi)

ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৬৬ সালে তিনি ভারতের তৃতীয় এবং ১৯৬৭ সালে চতুর্থ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ইন্দিরা গান্ধী ১৯৬৬ সাল হতে ১৯৭৭ সাল পর্যন্ত, ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং মুক্তিযুদ্ধে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেন। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তিনি তাঁর দেহরক্ষী সাতওয়ান্ত সিং এবং বিআন্ট সিং এর গুলিতে নিহত হন।

১। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?

উত্তরঃ ইন্দিরা গান্ধী

২। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রীত্ব লাভ করেন?

উত্তর ১৯৬৬ সালে।

৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কে  ভারতের প্রধানমন্ত্রী ছিলেন?

উত্তরঃ ইন্দিরা গান্ধী

৪। Who was the prime minister of India during the war of liberation of Bangladesh?

Answer: Indira Gandhi

রাজিব গান্ধী(Rajiv Gandhi)

 রাজিব গান্ধী ভারতের সপ্তম প্রধানমন্ত্রী।  ভারতের জন্য অস্ত্র ক্রয়ে সুইডেনের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বোফর্স হতে ঘুষ নিয়েছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে- যা  Bofors Scandal (বোফর্স কেলেঙ্কারী) নামে পরিচিত। তিনি শ্রীলঙ্কায় শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতীয় সৈন্য প্রেরণ করেন। তিনি ১৯৯১ সালের ২৯ মে এল. টি. টি. এর আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। রাজী গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম থানু বা গায়ত্রী। রাজীবগান্ধীকে হত্যার দায়ে অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামীর নাম নলিনী। রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস সভাপতি নিযুক্ত হন নরসীমা রাও।

প্রশ্নোত্তরঃ

১। ভারতের কোন প্রধানমন্ত্রী বোফর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন?

উত্তরঃ রাজিব গান্ধী

২। রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি?

উত্তরঃ থানু/গায়ত্রী

৩। রাজীব গান্ধীর মৃত্যুর পর  কে কংগ্রেস সভাপতি নিযুক্ত হন ?

উত্তরঃ নরসীমা রাও ।

আম আদমি পার্টি ( Aam Aadmi Party)

২০১২ সালে প্রতিষ্ঠিত ভারতের একটি রাজনৈতিক দল । এর প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল। দলটি দিল্লিতে রাজ্য সরকার গঠন করে।

১। আম আদমি পার্টি ভারতের কোন রাজ্যে সরকার গঠন করে বিশ্বে আলোড়ন তুলেছিলো?

উত্তরঃ দিল্লিতে।

মনমোহন সিং (Manmohan Singh )

ড. মনমোহন সিং ২০০৪ সালে ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং ২০০৯ সালে কংগ্রেসের জয়লাভের পর তিনি পুনঃনির্বাচিত হন। তিনি ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী এবং তিনি পেশায় একজন অর্থনীতিবিদ ।তাঁকে ‘ Economic reforms in India ‘ এর স্থপতি বলা হয়।

1.Who is  known as the architect of economics reforms in India?

Answer: Manmohan Singh

2. কাকে ভারতের অর্থনীতি সংস্কারের স্থপতি বলা হয়?

উত্তরঃ ড. মনমোহন সিং

এ পি জে আব্দুল কালাম ( A. P. J. Abdul Kalam)

এ পি জে আব্দুল কালাম মিসাইলম্যান (Misailman ) নামে পরিচিত। তিনি ভারতের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম (‘Wings of Fire’) ‘ উয়িংস অব ফায়ার’।

১। ভারতের রাষ্ট্রপতি আবুল পাকির জয়নাল আবেদীন আব্দুল কালাম কি নামে বহুল পরিচিত?

উত্তরঃ মিসাইল ম্যান।

২। ‘Wings of Fire’ গ্রন্থের রচিয়তা কে?

উত্তরঃ এপিজে আব্দুল কালাম

আন্না হাজারে(Anna Hazare)

আন্না হাজারে ভারতীয় সংসদে অধিক শক্তিশালী দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল পাশ করানোর জন্য ২০১১ সালে আন্দোলন শুরু করেন। দুর্নীতি দমনের জন্য তিনি ২০১১ সালের ৫ এপ্রিল দিল্লীর যন্তর-মন্তরে আমরণ অনশন ধর্মঘট করেন। তাকে সমর্থন জানাতে  অরবিন্দ কেজরিওয়াল , মেধা পাটেকর ও কিরণ বেদি এগিয়ে আসেন।

  1. The Indian anti- corruption crusader, who protested through hunger stricke, is :

Answer: Anna Hazare

  •  আন্না হাজারে কেন অনশন ধর্মঘট করেছেন?

উত্তরঃ দুর্নীতি দমন

৩। ভারতের সমাজকর্মী আন্না হাজারে কীসের বিরুদ্ধে আন্দোলন করেছেন?

উত্তরঃ দুর্নীতি

মাদার তেরেসা (Mother Teresa)

১৯১০ সালের ২৬ আগস্ট তৎকালীন অটোমান সাম্রাজ্যে ( বর্তমান স্কোপেজ, রিপাবলিক অব মেসিডোনিয়ার অন্তর্ভুক্ত) জন্মগ্রহণ করেন। তিনি জাতিতে ছিলেন আলবেনীয়। তিনি ১৯৪৮ সালে ভারতের  নাগরিকত্ব লাভ করেন। দুঃস্থ মানবতার সেবার জন্য তিনি ১৯৫০ সালে ভারতের কলকাতায়  মিশনারিজ অব চ্যারিটি (Missionaries of Charity ) প্রতিষ্ঠা করেন। মানব সেবায় অসামান্য অবদানের জন্য ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরুষ্কার লাভ করেন এবং ১৯৮০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ‘ ভারতরত্ন’ লাভ করেন। তাঁকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ বলা হয়। মাদার তেরেসাকে ‘ Living Saint’ নামে ডাকা হয়। ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর কলকাতায় ইহলোক ত্যাগ করেন।

১। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ মেসিডোনিয়া

২।মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রম খোলেন?

উত্তরঃ কলকাতা

৩। মাদার তেরেসা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানটির  নাম কি ?

উত্তরঃ মিশনারিজ অব চ্যারিটি

৪। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ-

উত্তরঃ মাদার তেরেসা

৫। Mother Teresa was born in –

Answer: Albania, present Mesidonia

৬। Who used to be called a ‘ Living Saint’?

Answer: Mother Teresa

  বাবরি মসজিদ (Babri Mosque)

অবস্থানঅযোধ্যা, উত্তর প্রদেশ, ভারত।
নির্মাণকাল ১৫২৭ খ্রিস্টাব্দ।
নির্মাতামুঘল সম্রাট বাবর
ধবংস সাধন(Destruction)১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রবাদী হিন্দুগোষ্ঠী ঐতিহাসিক এই মসজিদটি ভেঙ্গে ফেলে।
লিবারহ্যান কমিশন(Liberhan Commission)বাবরি মসজিদ ধবংসের ঘটনার তদন্তের জন্য গঠিত কমিশন। এ কমিশনের রিপোর্টে বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী, লাল্কৃষ্ণ আদভানী, কালয়ান সিং সহ ৬৮ জনকে অভিযুক্ত করা হয়।

১। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল?

উত্তরঃ উত্তর প্রদেশ

২। Babri Mosque of India was destroyed in the year-

উত্তরঃ  1992

৩। কোন সালে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গা হয়?

উত্তরঃ ১৯৯২ সালে

৪। কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয়?

উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৯২।

৫। বাবরি মসজিদ ভারতবর্ষের কোন শহরে অবস্থিত ছিল?

উত্তরঃ অযোধ্যা

অজন্তা ও ইলোরা (Ajanta and Ellora)

অজন্তা ও ইলোরা ভারতের মহারাষ্ট্রে অবস্থিত গুহাশিল্পের জন্য বিখ্যাত স্থান এবং পর্যটন কেন্দ্র। চীনা পরিব্রাজক হিউয়েন সাং- এর ভ্রমণলিপিতে অজন্তার বর্ণনা আছে।

১। ভারতের কোন প্রদেশে অজন্তা ও ইলোরা গুহাদ্বয় অবস্থিত?

উত্তরঃ মহারাষ্ট্র।

তাজমহল (Taj Mahal)

অবস্থান  ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে।
নির্মাণকাল১৬৩২-১৬৫৩ খ্রিস্টাব্দ; ( সপ্তম শতাব্দী)
নির্মাতামুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজ মহলের সমাধির উপর নির্মাণ করেন।
স্থপতি (Architect)ওস্তাদ আহমদ লাহুরি; তবে পারস্যের স্থপতি ওস্তাদ ঈসা চত্বরের নকশা করার বিশেষ ভূমিকায় অনেক স্থানে নাম পাওয়া যায়।

১। Who was the architect of Tajmahal ?

উত্তরঃ ওস্তাদ আহমদ লাহুরি/

২। তাজমহলের স্থপতি কে?

উত্তরঃ ওস্তাদ আহমদ লাহুরি

৩। তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল?

উত্তরঃ সপ্তদশ

৪। যে মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত হয়-

উত্তরঃ মমতাজ

সাধারণ নির্বাচন (General Election)

১৯৫২ সালে ভারতের প্রথম লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে সরকার গঠনের জন্য লোকসভার ৫৪৫ জন সদস্যের মধ্যে ২৭২ জন সদস্যের সমর্থন প্রয়োজন হয়।

ভারতের আইনসভা (Parlament of India)

Key Pointsউচ্চকক্ষ (Uppar House)নিম্নকক্ষ (Lower House)
নামরাজ্যসভা (Council of the State )লোকসভা (House of the People)
সর্বমোট সদস্য২৫০৫৪৫
নির্বাচিত সদস্য২৩৮৫৪৩
মনোনীত সদস্য১২

১। ভারতের প্রথম লোকসভা গঠিত হয়?

উত্তরঃ ১৯৫২

২। ভারতের লোকসভায় সরকার গঠন করতে ন্যুনতম কত আসন প্রয়োজন?

উত্তরঃ ২৭২

৩। ভারতের লোকসভার সদস্য সংখ্যা কত?

উত্তরঃ ৫৪৫

৪। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কতটি?

উত্তরঃ ৫৪৩

প্রশাসনিক ভাগ (Administrative Divisions )

রাজ্যনোট
ভারতের মোট রাজ্যভারতের সর্বমোট ২৯টি রাজ্য রয়েছে।
২৯তম রাজ্য ( সর্বশেষ)২০১৪ সালের ২ জুন অন্ধপ্রদেশ রাজ্য ভেঙ্গে ভারতের ২৯তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে তেলেঙ্গানা (Telangana)।
২৮তম ঝাড়খণ্ড (Jharkhand) রাজ্য প্রতিষ্ঠাঃ ১৫ নভেম্বর, ২০০০।
২৭তমউত্তরা খণ্ড  (Uttrarakhand) রাজ্য প্রতিষ্ঠাঃ ৯ নভেম্বর, ২০০০।
২৬তমছত্তীসগঢ়  (Chhattisgarh) রাজ্য প্রতিষ্ঠাঃ ১ নভেম্বর, ২০০০।
৭টি কেন্দ্রশাসিত অঞ্চলআন্দামান ও নিকোবর দ্বিপপুঞ্জ, চন্ডীগড়, দাদরা ও নাগার হাভেলি, লাক্ষাদ্বীপ , দামান ও দিউ, রাজধানী নয়াদিল্লী এবং পন্ডিচেরী।

১। ভারতের মোট অঙ্গরাজ্য সংখ্যা- কয়টি?

উত্তরঃ ২৯টি।

২। ভারতের নবীনতম রাজ্য কী?

উত্তরঃ তেলেঙ্গানা (Telangana)।

৩। ভারতের ২৯তম রাজ্য কোনটি?

উত্তরঃ তেলেঙ্গানা (Telangana)।

৪। What is the newest state of India?

উত্তরঃ তেলেঙ্গানা (Telangana)।

৫। ভারতের কনিষ্ঠতম রাজ্য ( নতুন রাজ্য) তেলেঙ্গানা (Telangana) কোন রাজ্যের অংশ ছিল?

উত্তরঃ অন্ধপ্রদেশ

৬। ঝাড়খণ্ড ভারতের কততম প্রদেশ?

উত্তরঃ ২৮তম

৭। ভারতের ২৬তম রাজ্য কোনটি?

উত্তরঃ ছত্তিশগড়

সেভেন সিস্টারস(Seven Sisters)

ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭ টি রাজ্যকে সেভেন সিস্টারস বলা হয়।

States and capital cities of Seven sisters of India

রাজ্যরাজধানী
অরুণাচলইটানগর
মেঘালয়শিলং
আসামদিসপুর
মণিপুরইম্ফল
মিজোরামআইজল
ত্রিপুরাআগরতলা
নাগাল্যান্ডকোহিমা

মনে রাখার কৌশলঃ অমিত্রি নামে আম

অ- অরুণাচল

মি- মিজোরাম

ত্রি- ত্রিপুরা

না- নাগাল্যান্ড

মে-  মেঘালয়

আ- আসাম

ম- মনিপুর।

Siliguri Corridor ( সিলিগুড়ি করিডোর) বা   Chicken’s neck ( চিকেন নেক)

ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত বাংলাদেশ ও নেপালকে পৃথককারী একটি কড়িডোর। এই করিডোররের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য ( Seven Sisters ) ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত। এই করিডোরের দৈর্ঘ্য ২১-৪০ কিমি এর মধ্যে।

প্রশ্নোত্তরঃ

১। Seven Sisters  কি?

উত্তরঃ ভারতের সাতটি অঙ্গ রাজ্য

২। ভারতের কোন অঞ্চলের সাতটি প্রদেশকে একত্রে ‘ সেভেন সিস্টার্স’ বলা হয়?

উত্তরঃ উত্তর-পূর্বাঞ্চল

৩। 7 sisters কোন দেশে অবস্থিত?

উত্তরঃ ভারত

৪। ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল?

উত্তরঃ মনিপুর।

৫। চিকেন নেক কোনটি?

উত্তরঃ সিলিগুড়ি করিডোর।

West Bengal (পশ্চিমবঙ্গ)

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। রাজ্যটির আইন্সভার নাম বিধানসভা ।  বিধানসভার মোট সদস্য ২৯৫ জন। জ্যোতি বসু পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন।

প্রশ্নোত্তরঃ

১। ভারতের পশ্চিমবঙ্গের আইন সভার নাম কি?

উত্তরঃ বিধানসভা।

২। কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না –

উত্তরঃ জ্যোতি বসু।

ভারতের প্রথমঃ

ভারতের প্রথম
রাষ্ট্রপতিরাজেন্দ্র প্রাসাদ
নারী রাষ্ট্রপতিপ্রতিভা দেবী সিং পাতিল
গভর্ণর জেনারেললর্ড মাউন্টব্যাটেন
প্রধানমন্ত্রীজওহরলাল নেহেরু ( তাঁর বিখ্যত উক্তি- ‘ দেশ ভাল হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভাল হয়’)
  

১। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তরঃ রাজেন্দ্র প্রাসাদ

২। ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি?

উত্তরঃ প্রতিভা পাতিল

৩। ‘দেশ ভাল হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভাল হয়’ কে বলেছিলেন?

উত্তরঃ পণ্ডিত নেহেরু

বিবিধ

মালবার হিলমুম্বাইয়ের একটি জনবহুল এলাকা।
সিটি অব জয়একটি চলচ্চিত্র। এ চলচ্চিত্রে দিল্লি নগরীর দীনতা প্রকাশ পেয়েছে।
ব্লাক ক্যাট National Security Guard (NSG) সন্ত্রাস দমনের জন্য গঠিত ভারতের একটি বিশেষ বাহিনী। এই বাহিনীর সদস্যরা কালো মাস্ক ব্যবহার করে বলে এদের ‘ ব্লাক ক্যাটস’ ও বলা হয়।
টাইগার হিল জম্মু ও কাশ্মীরের কারগিল অঞ্চলের একটি পর্বত। দার্জিলিং- এ অবস্থিত একটি বিখ্যাত রেল স্টেশন।  
  

১। ‘ ব্ল্যাক ক্যাট ‘ কোন দেশের কমান্ড বাহিনী?

উত্তরঃ ভারত

২। ‘টাইগার হিল’ কোথায়?

উত্তরঃ দার্জিলিং

৩। ‘ সিটি অব জয়’ চলচ্চিত্রে কোন নগরীর দীনতা প্রকাশ পেয়েছে?

উত্তরঃ দিল্লি