বিপরীত শব্দ
বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক। শব্দের পূর্বে অ, অন, অন্য, অপ, অব, অবি, দূর, না, নি, নির প্রভৃতি উপসর্গ যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায়। যেমন- চেনা থেকে অচেনা;আদর থেকে অনাদর প্রভৃতি। তবে এমন বহু শব্দ রয়েছে যে গুলোর বিপরীত শব্দ গঠনগতভাবে আলাদা।
অ
মূলশব্দ- বিপরীত শব্দ
অতিকায়-ক্ষুদ্রকায়
অকর্মণ্য- কর্মঠ
অনন্ত-সান্ত
অনুরক্ত- বিরক্ত
অনুরাগ-বিরাগ
অলীক- বাস্তব, সত্য
অধিত্যকা- উপত্যকা
অনাবিল-আবিল
অজ্ঞাত- জ্ঞাত, বিদিত
অচল-সচল
অজ্ঞ- বিজ্ঞ, প্রাজ্ঞ
অজ্ঞান-জ্ঞান
অতিবৃষ্টি-অনাবৃষ্টি
অর্থ- অনর্থ
অর্থী- প্রত্যর্থী
অধিক-অল্প
অন্ধ-চক্ষুম্মান
অন্ধকার-আলোক
অন্তরঙ্গ-বহিরঙ্গ
অনুলোম-প্রতিলোম
অনুলোপ-প্রতিলোপ
অনুমোদিত-অননুমোদিত
অদৃশ্য-দৃশ্যমান
অসুর-সুর
অখণ্ড-বিভক্ত,খণ্ড
অনুকুল-প্রতিকূল
অনুগ্রহ-নিগ্রহ
অগ্র-পশ্চাৎ
অসীম-সসীম
অগ্রজ-অনুজ
অর্পণ-প্রত্যর্পণ,গ্রহণ
অমৃত, সুধা- গরল, বিষ
অবতরণ-উত্তরণ, উড্ডয়ন
অনাস্থা-আস্থা
অপাংক্তেয়- পাংক্তেয়
অনির্বাণ-নির্বাণ
অনিষ্ট-ইষ্ট
অপচয়, নয়ছয়- উপচয়, সঞ্চয়
অভিজ্ঞ-অনভিজ্ঞ
অভয়-ভয়
অশান্তি-প্রশান্তি
অলস-পরিশ্রমী,কর্মঠ
অনশন-অশন
অবিরল-বিরল
অগ্রগামী-পশ্চাৎগামী
অধম-উত্তম
অন্ত্য-আদ্য
অর্বাচীন-প্রাচীন
অনুরোধ-প্রত্যাখ্যান
অভিপ্রেত-অনভিপ্রেত
অন্তর-ভিতর,বাহির
অমরাবতী, স্বর্গ-নরক
অপ্রতিভ-সপ্রতিভ
অজ্ঞেয়-জ্ঞেয়
অর্জন, গ্রহণ- বর্জন
অহ্ন,দিন- রাত্রি
অশন-অনশন
অস্তি-নাস্তি
অম্ল-মধুর
অস্তগামী-উদীয়মান
অপসৃয়মান-উদীয়মান
আ
মূল শব্দ-বিপরীত শব্দ
আকুঞ্চন, কুঞ্চন- প্রসারণ
আদিষ্ট-নিষিদ্ধ
আবাহন-বিসর্জন
আসক্ত-অনাসক্ত
আঁট -শাঁস
আক্রমণ- প্রতিরক্ষা, প্রতিরোধ
আগা-গোড়া
আগে-পিছে,পরে
আগমন-নির্গমন
আগমনী-বিদায়ী
আবাহন-বিসর্জন
আদিষ্ট-নিষিদ্ধ
আকস্মিক-চিরন্তন
আচার-অনাচার
আটক-ছাড়
আত্মীয়-অনাত্মীয়
আর্দ্র,সিক্ত-শুষ্ক
আদান-দান,প্রদান
আদর-অনাদর
আগম-লোপ,নির্গম
আশ্লেষ-বিশ্লেষ
আশু-বিলম্ব
আপদ-নিরাপদ
আপদ-সম্পদ
আকাশ-পাতাল
আরোহণ-অবরোহণ
আকর্ষণ-বিকর্ষণ
আবির্ভাব-তিরোভাব
আবশ্যক-অনাবশ্যক
আবদ্ধ-মুক্ত
আবদ্ধ-উন্মুক্ত
আমদানি-রপ্তানি
আয়-ব্যয়
আলো-অন্ধকার
আলো-তিমির
আলসে-চটপটে
আশ্র্য-নিরাশ্রয়
আশা-নিরাশা
আসক্তি-বৈরাগ্য
আসক্তি-নিরাসক্তি
আস্তিক-নাস্তিক
আপন-পর
আহার-অনাহার
আদিম-অন্তিম
আদৃত-অনাদৃত
আঙ্কোরা-পুরানো
আধুনিক-প্রাচীন
আধুনিক-অনাধুনিক
আলো- আঁধার
ই
মূল শব্দ-বিপরীত শব্দ
ইতর-ভদ্র
ইদানিং-তদানিং
ইহলোক-পরলোক
ইহকাল-পরকাল
ইঁদুর কপালে-একাদশে বৃহস্পতি
ইহা-উহা
ইষ্ট-অনিষ্ট
ইচ্ছা-অনিচ্ছা
ইন্দ্রিয়-অতীন্দ্রিয়
ইদানীন্তন-তদানীন্তন
ইস্তফা-যোগদান
ঈ
মূল শব্দ-বিপরীত শব্দ
ঈদৃশ-তাদৃশ
ঈর্ষা-প্রীতি
ঈষৎ-অধিক
ঈপ্সা- অনীপ্সা
ঈশান- নৈঋত
ঈহা-অনীহা
উ
মূল শব্দ-বিপরীত শব্দ
উচাটন- প্রশান্ত
উক্ত-অনুক্ত
উগ্র- সৌম্য
করাল-কোমল
উচ্চ-নীচ
উচিত-অনুচিত
উঁচু-নিচু
উজ্জ্বল-অনুজ্জ্বল
উজ্জ্বল-ম্লান
উজান - ভাটি
উত্তরণ-অবতরণ
উজার-ভরপুর
উতরানো-তলানো
উত্তপ্ত-শীতল
উষ্ণ-শীতল
উত্তরীয়-অন্তরীয়
উত্তমর্ণ-অধমর্
উৎকণ্ঠা-শান্তি
উৎকর্ষ-অপকর্ষ
উৎকৃষ্ট-অপকৃষ্ট
প্রকৃষ্ট-নিকৃষ্ট
উৎপত্তি-বিনাশ
উৎসাহ-নিরুৎসাহ
উত্থান-পতন
উদয়-অস্ত
উদার-কৃপণ
উদার-সংকীর্ণ
উদিত-অস্তমিত
উদিষ্ট-নিরুদ্দিষ্ট
উদীয়মান-অপসৃয়মান
উদ্যত-বিরত
উদ্ধত-বিনীত
উদ্ধত-নম্র
উন্নত-অনুন্নত
উন্নত-নত
উন্নত-অবনত
উন্নতি-অবনতি
উন্নীত-অবনমিত
উন্মীলন -নিমীলন
উন্মুখ-বিমুখ
উর্বর-অনুর্বর
উর্বর-ঊষর
উপকার-অপকার
উপচিকীর্ষা-অপচিকীর্ষা
উপসর্গ-অনুসর্গ
উপস্থিত-অনুপস্থিত
ঊ
মূল শব্দ-বিপরীত শব্দ
ঊর্ধ্ব-অধঃ
ঊর্ধ্বগামী-নিম্নগামী
ঊর্ধ্বগামী-অধোগামী
ঊষা- গোধূলি
ঊষা- সন্ধ্যা
ঋ
মূল শব্দ-বিপরীত শব্দ
ঋজু-বক্র
ঋজু- বাঁকা
ঋজু-বঙ্কিম
ঋদ্ধি-অবনমিত
এ
মূল শব্দ-বিপরীত শব্দ
একতা- বিচ্ছিন্নতা
একা-সম্মিলিত
একমত-দ্বিমত
একমত-বহুমত
স্বমত-পরমত
এ যুগ-সে যুগ
এলোমেলো-গোছানো
এঁড়ে -বকনা
একূল-ওকূল
এপিঠ-ওপিঠ
একান্ন-পৃথগন্ন
এখন-তখন
একাল- সেকাল
ঐ
মূল শব্দ-বিপরীত শব্দ
ঐহিক-পারত্রিক
ঐক্য-বিভেদ
ঐক্য-অনৈক্য
ঐচ্ছিক-আবশ্যিক
ঐশ্বর্য-দারিদ্র্য
ঐশ্বর্য-নিঃশ্ব
ঐতিহাসিক-অনৈতিহাসিক
ঐকতান-স্বরবিরোধ
ও
মূল শব্দ-বিপরীত শব্দ
ওঠা-নামা
ওঠা-বসা
ওস্তাদ-শাগরেদ
ঔ
মূল শব্দ-বিপরীত শব্দ
ঔদ্ধত্য-বিনয়
ঔজ্জ্বল্য-ম্লানিমা
ঔদার্য-কার্পণ্য
ঔচিত্য-অনৌচিত্য
ঔৎসুক্য-অনাগ্রহ
ক
মূল শব্দ-বিপরীত শব্দ
কনিষ্ঠ-জ্যেষ্ঠ
কর্কশ-কোমল
ক্টহিন-কোমল
কল্যাণ-অকল্যাণ
কৃষ্ণ-শুক্ল
কৃষ্ণ-ধবল
কৃষ্ণ-শুভ্র
কৃষ্ণপক্ষ-শুক্লপক্ষ
কুটিল-সরল
কুলীন-অন্ত্যজ
কেজো-অকেজো
কুঁড়ে -কুঠি
কুঁড়ে -কোঠা
কুমেরু-সুমেরু
কড়ি-কোমল
কড়ি-কড়িশূন্য
কুৎসা -প্রশ্নংসা
কৃতজ্ঞ-অকৃতজ্ঞ
কৃতজ্ঞ-কৃতঘ্ন
কৃত্রিম-স্বাভাবিক
কৃত্রিম-নৈসর্গিক
কাজ-অকাজ
কপট-অপকট
কালোয়াত-তালকানা
কেলেঙ্কারি-সুনাম
ক্রোধ-প্রীতি
ক্রোধ-মায়া
ক্রয় -বিক্রয়
কেনা-বেচা
কৃশ-স্থুল
কৃশাঙ্গী-স্থুলাঙ্গী
ক্রন্দন-হাস্য
ক্রন্দন-বিলাপ
ক্ষ
মূল শব্দ-বিপরীত শব্দ
ক্ষীণ- পুষ্ট
ক্ষয়িষ্ণু-বর্ধিষ্ণু
ক্ষীয়মান-বর্ধমান
ক্ষতি-ফায়দা
ক্ষতি-লাভ
ক্ষিপ্র-মন্থর
ক্ষিপ্ত-শান্ত
ক্ষিপ্ত-প্রকৃতিস্থ
খ
মূল শব্দ-বিপরীত শব্দ
খবর-জিজ্ঞাসা
খিড়কি- সিংহদ্বার
খিড়কি-দেউড়ি
খোঁজ- নিখোঁজ
খাটি-ভেজাল
খাঁটি -ভূয়া
খুঁত- নিখুঁত
খ্যাতি-অখ্যাতি
খ্যাত-অখ্যাত
খেদ-অখেদ
খেদ-হর্ষ
খাতক-মহাজন
খেদ-আহ্লাদ
খেদ-প্রসন্নতা
খরা-বাদল
খয়েরখা-দুশমন
খোলা-ঢাকা
খুব-অল্প
খানিক-অধিক
খুশি-অখুশি
গ
মূল শব্দ-বিপরীত শব্দ
গুপ্ত-ব্যক্ত
গূঢ়-প্রকাশিত
গৌরব-লজ্জা
গৃহীত-বর্জিত
গেঁয়ো-শহরে
গ্রাম্য-নাগরিক
গ্রাম্য-শহুরে
গ্রাম্য-বন্য
গাম্ভীর্য-চাপল্য
গৌণ্য-মুখ্য
গ্রাহ্য-অগ্রাহ্য
গৃহী-সন্ন্যাসী
গৃহী-যাযাবর
গ্রীষ্ম-শীত
গুরু-লঘু
গুরু-শিষ্য
গতি-স্থিতি
গভীর-অগভীর
গলগ্রহ-প্রতিপাল্য
গত-অনাগত
গঞ্জনা-প্রশংসা
গ্রহণ-বর্জন
ঘ
মূল শব্দ-বিপরীত শব্দ
ঘাত-প্রতিঘাত
ঘন-তরল
ঘরে-বাহিরে
ঘাতক-পালক
ঘর-বাহির
ঘর-বা'র
ঘাটতি-বাড়তি
ঘাটতি-উদবৃত্ত
ঘোলা-স্বচ্ছ
ঘোলা-পরিষ্কার
চ
মূল শব্দ-বিপরীত শব্দ
চপল-গম্ভীর
চপল-অচপল
চঞ্চল-স্থির
চঞ্চল-নিশ্চল
চিরায়ত- কদাচিৎ
চিরায়ত-সাময়িক
চিরন্তন-ক্ষণকালীন
চিরন্তন-আকস্মিক
চালু-অচল
চেতন-অচেতন
চেতন-জড়
চালক-চালিত
চলিত-সাধু
চড়াই- উৎরাই
চতুর-নির্বোধ
চতুর-বোকা
চক্ষুষ্মান-অন্ধ
চেনা-অচেনা
চিন্ময়-মৃন্ময়
চাক্ষুষ-অগোচর
চরিত্রবান-চরিত্রহীন
চ্যুত-অচ্যুত
চমৎকার- কুৎসিত
ছ
মূল শব্দ-বিপরীত শব্দ
ছাড়া-ধরা
ছলনা-সততা
ছায়া-রৌদ্র
ছদ্ম-সত্য
ছদ্ম-আসল
জ
মূল শব্দ-বিপরীত শব্দ
জরা-যৌবন
জাগরণ-নিদ্রা
জাগরণ-তন্দ্রা
জাগ্রত-নিদ্রিত
জাগ্রত-সুপ্ত
জন্ম-মৃত্যু
জীবিত-মৃত
জীবিত-হত
জীবন-মরণ
জনাজীর্ণ-জনবিরল
জ্যোৎস্না- অমাবস্যা
পূর্ণিমা-অমাবস্যা
জ্বলন্ত-নিভন্ত
জমিন-আসমান
জঙ্গম-স্থাবর
অস্থাবর-স্থাবর
জয়-পরাজয়
জোয়ার -ভাটা
জিত-হার
জ্যোতি-অন্ধকার
জিন্দাবাদ-মুর্দাবাদ
জ্ঞানী- মূর্খ
জরিমানা-বকশিশ
জুলমাত -আলো
জ্বলন-নির্বাপণ
ঝ
মূল শব্দ-বিপরীত শব্দ
ঝাপসা-পরিষ্কার
ঝাল-মিষ্টি
ঝুনা-কচি
ঝুনা-কাঁচা
ঝানু-অপটু
ট
মূল শব্দ-বিপরীত শব্দ
টাটকা-বাসি
টান -ঢিলা
টানা-পোড়েন
টগবগে- মেদা
টিলা-খন্দ
টিমটিম-জ্বলজ্বল
ঠ
মূল শব্দ-বিপরীত শব্দ
ঠান্ডা-গরম
ঠুনকো-মজবুত
ঠকা-জেতা
ড
মূল শব্দ-বিপরীত শব্দ
ডানপিঠে-শান্ত
ডুবন্ত-ভাসন্ত
ডুবা-ভাসা
ডাগর-ছোট
ডাগর-বেঁটে
ত
মূল শব্দ-বিপরীত শব্দ
তাপ-শৈত্য
তাপ-নিস্তাপ
তিরস্কার-পুরস্কার
তীব্র-মৃদু
তন্ময়-মৃন্ময়
তপ্ত-শীতল
তুহিন-উষ্ণতা
তাল-বেতাল
তারুণ্য-বার্ধক্য
তরুণ-বৃদ্ধ
তরুণ-প্রবীণ
তেজী-মেদা
তেজী-মন্দা
তেজী-নিস্তেজ
ত্বরিত-শ্লথ
তমসা-আলো
তদ্রুপ-যদ্রুপ
তফাত-কাছে
তির্যক-ঋজু
তির্যক-সরল
তুখোড়- ভোঁতা
তুখোড়-বোকা
ত্বরান্বিত-বিলম্বিত
ত্বরা-বিলম্ব
ত্যাগ-ভোগ
তাতা-ঠান্ডা
তীক্ষ্ণ-স্থুল
তস্কর-সাধু
দ
মূল শব্দ-বিপরীতয়ালু-
দয়ালু-নির্দয়
দয়ালু- নিষ্ঠুর
দস্যু-ঋষি
দরদি-নির্দয়
দরদি-বেদরদি
দক্ষিণ ,ডান-উত্তর, বাম
দাতা-গ্রহীতা
দান-গ্রহণ
দান-প্রতিদান
দারক-দুহিতা
পুত্র-দুহিতা
দ্বিধা-নির্দিধা
দীর্ঘ-হ্রস্ব
দুর্গম-সুগম
দুর্দৈব-সৌভাগ্য
দুরন্ত-শান্ত
দুর্মতি-সুমতি
দিবা, দিবস-নিশি,রাত্রি,শর্বরী, রজনী, বিভাবরী
দুর্বল- সবল,প্রবল,বলবান
দুর্লভ-সুলভ
দুর্দান্ত-নিরীহ
দ্যুলোক-ভূলোক
দুষ্কৃতি-সুকৃতি
দুষ্ট-শিষ্ট
দূর-নিকট
দৃঢ়-শিথিল
দেওয়া- নেওয়া
দেনা- পাওনা
দ্বেষ- প্রেম
দোষ-গুণ
দোষী-নির্দোষ
দারিদ্র্য- ঐশ্বর্য
দুর্জন-সজ্জন
দুর্বার- নির্বার
দেউড়ি-খিড়কি
ধ
মূল শব্দ-বিপরীত শব্দ
ধনবান-ধনহীন
ধাত্রী-ধাত্রা
ধুপ(রৌদ্র) -ছায়া
ধৃষ্ট-নম্র
ধৃষ্ট-বিনয়ী
ধনী, ধনিক- নির্ধন,দরিদ্র,গরিব,দীন
ধীর- অধীর
ধর্ম- অধর্ম
ধন্যবাদার্হ- নিন্দার্হ
ধনাত্নক- ঋনাত্নক
ন
মূল শব্দ-বিপরীত শব্দ
নির্মল-পঙ্কিল
নন্দিত-নিন্দিত
নিমগ্ন-উদাসীন
নিমগ্ন- নির্লিপ্ত
নির্ভর-অনির্ভর
নিরাকার-সাকার
নির্বার-দুর্বার
নশ্বর-শাশ্বত,অবিনশ্বর
ন্যায়-অন্যায়
নরম-শক্ত
নরম-কঠিন
নতুন- পুরাতন
নাস্তিক- আস্তিক
নিজস্ব- পরস্ব
নগর- গ্রাম
নির্দয়- সদয়
নিন্দুক-স্তাবক
নকল- আসল
নেতিবাচক- ইতিবাচক
নির্লজ্জ- সলজ্জ
নগণ্য - গণ্য
নিত্য- নৈমিত্তিক
নিমীলিত- উন্মীলিত
নিরক্ষর- সাক্ষর
প
মূল শব্দ-বিপরীত শব্দ
প্রসন্ন , প্রফুল্ল, উৎফুল্ল- বিষণ্ণ,বিমর্ষ
প্রচ্ছন্ন-ব্যক্ত, প্রকট
প্রবীণ-নবীন
প্রাচীন- অর্বাচীন
পাপ-পুণ্য
পাপী-নিষ্পাপ
পাইকার-ফড়িয়া
পাইকারি-খুচরা
পরাধীন-স্বাধীন
পথ-বিপথ
পটু,ঝানু-অপটু
পরার্থ-স্বার্থ
প্রতিযোগী-সহযোগী
প্রফুল্ল-বিমর্ষ,ম্লান
পাংশু-সতেজ
পুষ্ট- ক্ষীণ
পাশবিক-মানবিক
পুষ্টি-অপুষ্টি
প্রশান্তি- অশান্তি
প্রখরতা-স্নিগ্ধতা
প্রশংসা- কুৎসা, গঞ্জনা, নিন্দা,ভর্তসনা
প্রদান-আদান
পূজক-পূজিত
পূর্বসূরি-উত্তরসূরি
প্রবেশ-প্রস্থান
প্রতিভাবান-প্রতিভাহীন
প্রভু-ভৃত্য
প্রকৃত-অপ্রকৃত,বিকৃত
প্রবৃত্তি-নিবৃত্তি
প্রাচী-প্রতীচী
প্রাচ্য-প্রতীচ্য
প্রাচ্য-পাশ্চাত্য
পুণ্যবান- পুণ্যহীন
পামর- পুণ্যবান
পূর্ব-পশ্চিম
প্রস্থান-প্রবেশ
পাকা- কাঁচা
ফ
মূল শব্দ-বিপরীত শব্দ
ফাঁঁপা - নিরেট
ব
মূল শব্দ-বিপরীত শব্দ
বদ্ধ- মুক্ত
বর্ধমান-ক্ষীয়মান
বিধবা-সধবা
বিভাবরী-দিবস
বিষণ্ন-প্রসন্ন
বিলাপ-হাস্য
ব্যর্থ -সার্থক
বিগ্রহ-সন্ধি
ব্যাষ্টি-সমষ্টি
ব্যক্ত-গূঢ়
বঙ্কিম-ঋজু
বিদিত-অজ্ঞাত
বিশ্রী- শ্রী,
বিশ্রী-সুশ্রী
বাহুল্য- সংক্ষেপ
বিষাদ-আনন্দ
বন্ধন-মুক্তি
বিনীত- দুর্বিনীত
বিনীত-উদ্ধত
বিধি-নিষেধ
বাঁকা- সোজা
বিজ্ঞ- অজ্ঞ
বন্দোবস্ত- বেবন্দোবস্ত
বাচাল-স্বল্পভাষী
বাদী-বিবাদী
বিদ্বান-মূর্খ
বিজেতা,বিজয়ী-বিজিত
বিবাদ-মিত্রতা
বিরল- বহুল
বিহান-সন্ধ্যা
সকাল-সন্ধ্যা
বাউণ্ডুলে-সংসারী
বন্ধুর- মসৃণ
বিরত-রত
বিরত-নিরত
বেহেশত-দোযখ
বোকা-চালাক
বুদ্ধিমান-বুদ্ধিহীন
বিশেষ-সামান্য
বিপদ-সম্পদ
আপদ-সম্পদ
বিপত্নীক-সপত্নীক
বৃহৎ- ক্ষুদ্র
বৃদ্ধি-হ্রাস
বৃদ্ধি-উপশম
বরখাস্ত- বহাল
ভ
মূল শব্দ-বিপরীত শব্দ
ভূত- ভাবী
ভূত-ভবিষ্যৎ
ভোঁতা -ধারালো
ভোঁতা- চোখা
ভূস্বামী-ভূমিহীন
ভেদ-অভেদ
ভীরু-নির্ভীক
ভীতু-সাহসী
ভয়- সাহস
ভয়-নির্ভয়
ভার্যা-দয়িত
ভূলোক-দ্যুলোক
ভাটা-জোয়ার
ভৎসনা- প্রশংসা
ম
মূল শব্দ-বিপরীত শব্দ
মুখ্য-গৌণ
মহাপ্রাণ - অল্পপ্রাণ
মনীষা-নির্বোধ
মান-অপমান
মানী-মানহীন
মহৎ -নীচ
মহৎ- ক্ষুদ্র
মিল-গরমিল
মিল- অমিল
মহাত্মা-নীচাত্মা
মাগনা - কষ্টার্জিত
মৃদু- উগ্র
মৃদু- প্রবল
মিলন-বিরহ
মেঘলা-ফরসা
মূর্ত- বিমূর্ত
মৌন-মুখর
মধুর-তিক্ত
মধুর-অম্ল
মুক্ত- বদ্ধ
মুখর-মৌন
য
মূল শব্দ-বিপরীত শব্দ
যোজক-প্রণালী
যশ-অপযশ
যশ-কলঙ্ক
যশ-নিন্দা
যুক্ত-বিযুক্ত
যুক্ত-মুক্ত
যাচিত-অযাচিত
যোগ-বিয়োগ
যজমান-পুরোহিত
যতি-সংযতী
যত-তত
যাযাবর-গৃহী
যাযাবর-স্থায়ী
র
মূল শব্দ-বিপরীত শব্দ
রুগণ- সুস্থ
রোগ-নীরোগ
রোগ-স্বাস্থ্য
রোষ-প্রসাদ
রিক্ত-পূর্ণ
শূন্য-পূর্ণ
রাজসিক-তামসিক
রাগ-বিরাগ
রামছাগল-পাতিছাগল
রুষ্ট-তুষ্ট
রদ-চালু
রসিক-বেরসিক
রাজা-প্রজা
রাজা-রানি
ল
মূল শব্দ-বিপরীত শব্দ
লাল-কাল
লাল-নীল
লাল-সবুজ
লাভ-ক্ষতি
লাভ-লোকসান
লঘিষ্ট-গরিষ্ট
লেজ-মাথা
লম্বা- বেঁটে
লম্বা-খাটো
লক্ষ্মী-অলক্ষ্মী
লায়েক-নালায়েক
লাজুক-নির্লজ্জ
লগ্ন-চ্যুত
শ
মূল শব্দ-বিপরীত শব্দ
শোক-হর্ষ
শত্রু - মিত্র
শত্রু- বন্ধু
শবল ( নানা বর্ণযুক্ত)-একবর্ণা
শহিদ-গাজী
শ্রদ্ধা-অশ্রদ্ধা
শ্রদ্ধা-ঘৃণা
শান্ত-অশান্ত
শাসক-শাসিত
শারীরিক-মানসিক
শ্রীযুক্ত-শ্রীহীন
শিথিল-সুদৃঢ়
শিষ্ট-অশিষ্ট
শীঘ্র-বিলম্ব
শুরু-শেষ
শুখো-হাজা
শ্রেষ্ট-নিকৃষ্ট
শৌখিন-পেশাদার
শূন্য-পূর্ণ
শর্বরী-দিবস
স
মূল শব্দ-বিপরীত শব্দ
সবাক-নির্বাক
সদর্থক- নঞর্থক
সংকুচিত-প্রসারিত
সংক্ষিপ্ত- বিস্তৃত
সংশয়- প্রত্যয়
সংশয়-নিশ্চয়
সংশ্লেষণ-বিশ্লেষণ
সুশীল-দুঃশীল
সরস-নীরস
সরব-নিরব
স্বকীয়-পরকীয়
সহোদর-বৈমাত্রেয়
সৃষ্টি-ধ্বংস
সৃষ্টি-প্রলয়
সঠিক-বেঠিক
স্থাবর-জঙ্গম
স্বতন্ত্র-পরতন্ত্র
সার-অসার
সচেষ্ট-নিশ্চেষ্ট
সম্বল-নিঃসম্বল
সন্নিকৃষ্ট-বিপ্রকৃষ্ট
সরল-কুটিল
সমষ্টি-ব্যাষ্টি
স্মরণ-বিস্মরণ
সাদা-কালো
স্বনামী-বেনামী
স্বনামে-বেনামে
সুন্দর- কুৎসিত
সহযোগ-অসহযোগ
সুরভি-পুতি
সফল-বিফল
সফল-পণ্ড
সদাচার-কদাচার
সুনজর-কুনজর
স্মৃতি-বিস্মৃতি
সরকারি-বেসরকারি
সমৃদ্ধিশালী-সমৃদ্ধিহীন
সাফল্য- ব্যর্থতা
সবল-দুর্বল
সুধা-গরল
সৌম্য-উগ্র
সৌম্য-করাল
স্বাধীন-পরাধীন
সন্ন্যাসী-গৃহী
সুবহ-দুর্বহ
সংকোচ-নিঃসংকোচ
সংকীর্ণ-প্রশস্ত
সুষুপ্ত-জাগরিত
সংহত-বিভক্ত
সফেদ- নিকষ
সওয়াল-জবাব
সদ্ভাব-বিরোধ
সাচ্চা-ভুয়া
সধবা-বিধবা
সার্থক-নিরর্থক
সার্থক- ব্যর্থ
সন্ধি-বিগ্রহ
সন্ধি-বিবাদ
সন্ধি-বিচ্ছেদ
সাম্য-বৈষম্য
সাম্য-অসাম্য
সাধু-তস্কর
সাধু-চোর
সাধু-ধূর্ত
সভ্য-বুনো
সমক্ষ-পরোক্ষ
প্রত্যক্ষ-পরোক্ষ
সজীব-নির্জীব
সমস্ত-অংশ
সুকৃত-দুষ্কৃত
স্ববাস-প্রবাস
সজ্জন-জালিয়াত
সজ্জন-দুর্জন
সিক্ত-শুষ্ক
হ
মূল শব্দ-বিপরীত শব্দ
হিত-অহিত
হর্ষ-বিষাদ
হর্ষ-শোক
হালকা-ভারী
হুঁশ -বেহুঁশ
হৃদ্য-ঘৃণা
হর্তা-ভর্তা
হতবুদ্ধি-স্থিতবুদ্ধি
হরদম-হঠাৎ
হাসি-কান্না
হরণ-পূরণ
হক-নাহক
হাল-বেহাল
হাল-সাবেক
হৃদ্যতা-কপটতা
হাজির-গরহাজির